মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

টাঙ্গাইলে একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছে তিন বোন

টাঙ্গাইলে একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছে তিন বোন

টাঙ্গাইল প্রতিনিধি 
চলতি এসএসসি পরীক্ষায় টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একসঙ্গে তিন বোন অংশ নিয়েছে। ওই পরীক্ষার্থীরা হলো বড় বোন সুমাইয়া ইসলাম, মেজো বোন সাদিয়া ইসলাম ও ছোট বোন রাবিয়া ইসলাম। তারা সখীপুর পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের মেয়ে।

রোববার (৩০ এপ্রিল) শুরু হওয়া পরীক্ষায় তারা উপজেলার সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলার সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিচ্ছে তারা। সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই তিনবোনই মেধাবী শিক্ষার্থী। এর আগে তারা প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। আশা করছি, এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের ধারাবাহিকতা রাখবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |