বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

বিদেশিদের নিরাপত্তা ছাড়পত্র-চাকরির ভেরিফিকেশন হবে অনলাইনে

বিদেশিদের নিরাপত্তা ছাড়পত্র-চাকরির ভেরিফিকেশন হবে অনলাইনে

অনলাইন নিরাপত্তা ছাড়পত্র ব্যবস্থা (অনলাইন সিকিউরিটি ক্লিয়ারেন্স সিস্টেম) চালু করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘সুরক্ষা সেবা’ বিভাগ। এ ব্যবস্থার অধীনে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা ছাড়পত্র দেওয়া, বিদেশে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের নাগরিকত্ব যাচাই এবং সরকারি চাকরিতে যোগদানের আগে ভেরিফিকেশন কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হবে।

এজন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সফটওয়্যারটি উদ্বোধন করবেন।

এ বিষয়ে মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ) মো. খায়রুল আলম সেখ জাগো নিউজকে বলেন, নিরাপত্তা ছাড়পত্রের জন্য প্রক্রিয়া অনুসরণ করে বিভিন্ন দপ্তর থেকে সুরক্ষা সেবা বিভাগে অনলাইনে আবেদন আসবে। এরপর আমরা সিস্টেম ব্যবহার করে বিভিন্ন এজেন্সির কাছে পাঠাব। এজেন্সি অনলাইনেই রিপোর্ট পাঠিয়ে দেবে। রিপোর্ট এলে আমরা আবার সংশ্লিষ্ট সংস্থার অনুকূলে ছাড়পত্র অনলাইনেই ইস্যু করবো।

তিনি আরও বলেন, এ ব্যবস্থায় নিরাপত্তা ছাড়পত্র প্রদান কার্যক্রম সহজ ও দ্রুত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আগামীকাল দুপুরে সফটওয়্যারটি উদ্বোধন করবেন।

 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |