বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

সাংবাদিক তোয়াব খানের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন

সাংবাদিক তোয়াব খানের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা তোয়াব খানকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয় এবং সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ফুলেল ভালোবাসায় শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

সোমবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে, সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন জন্য তোয়াব খানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানে সকাল ১১টা ৩৫ মিনিটে প্রথমে ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলামের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়।

শহীদ মিনারে তোয়াব খানের প্রতি শ্রদ্ধা জানান, রাষ্ট্রপতির পক্ষে তার কার্যালয়ের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী সামরিক সচিব জিএম রাজিব আহমেদ, আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টা ৫ মিনিটে প্রেস ক্লাবের উদ্দেশে মরদেহ নিয়ে যাওয়া হয়।

গত শনিবার (১ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে মারা যান জ্যেষ্ঠ সাংবাদিক তোয়াব খান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |