মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

এতো দিনের সম্পর্ক কি ভুলা যায়? আমি নিরুপায়!

এতো দিনের সম্পর্ক কি ভুলা যায়? আমি নিরুপায়!

তোফায়েল হোসেন জাকির,গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে আদূরী আক্তার (১৯ ) নামের এক তরুণী। এরই ফাঁকে প্রেমিক রাশেদ মিয়া (২১) বাড়ি থেকে লাপাত্তা দিয়েছে। এসময় ওই তরুণী গণমাধ্যম কর্মীদের বলেন, রাশেদের সঙ্গে আমার এক বছর ধরে প্রেম-ভালোবাসা। এখন আপনারাই বলেন, এতো দিনের সম্পর্ক কি ভুলা যায়? আমি নিরুপায়। আমার অবস্থাটা কি কেউ বুঝতে পারছেন? শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পূর্ব ছাপড়হাটি গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে রাশেদ মিয়া নামের এই প্রেমিকের ঘরের সামনে অনশনে বসেছে মেয়েটি।

 

প্রতিবেশি আফরোজা বেগম জানান, প্রাায় ১ বছর ধরে এই মেয়েটির সঙ্গে রাশেদ মিয়া প্রেমের সম্পর্ক। কিন্তু হঠাৎ তাদের সম্পর্কের মধ্যে ভাটা পড়ায় প্রেমিকা আদূরী আক্তার শুক্রবার সকালে ১০টায় এখানে এসে অনশনে বসেছে। আর তাদের বিষয়টি গ্রামের সবাই জানে। আদূরী আক্তার গণমাধ্যম কর্মীদের বলেন, রাশেদ মিয়া তার প্রতিবেশী। মোবাইল ফোনে তার পরিচয় হয়।

 

পরে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে মাঝে-মধ্যেই দু’জনই দেখা করি। এরপর শারিরীক সম্পর্কে সৃষ্টি হয়। আর বিষয়টি উভয় পরিবারই জানতো। কিন্তু রাশেদ মিয়া বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আজ হঠাৎ আমাকে ফোন দিয়ে এখানে আসতে বলে সে উধাও হয়। এদিকে প্রেমিককে বাড়িতে না পেয়ে কথা হয় তার বড় ভাই আলমগীরের সাথে। তিনি জানান, আমার ভাই বাড়ির বাইরে রয়েছে। এসব বিষয়ে ছেলে কিছুই জানায়নি। এ বিষয়ে স্থানীয় ছাপড়হাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রানা মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি, ঘটনাস্থলে গিয়ে দেখে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |