মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

ডিসেন্ট পেস্ট্রি শপকে ৩ লাখ টাকা জরিমানা

ডিসেন্ট পেস্ট্রি শপকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:পুরান ঢাকার ডিসেন্ট পেস্ট্রি শপ। বেকারিটির ভেতরে প্রবেশ করেই চোখে পড়ল অত্যন্ত নোংরা পরিবেশে তৈরি হচ্ছে খাবার। আর ফ্রিজে মজুদ করে রেখেছে প্রচুর পরিমাণে লেবেলহীন ভেজাল খাদ্য। নেই ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্রও। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর নবাবপুরে ডিসেন্ট পেস্ট্রি শপে মোবাইল কোর্ট পরিচালনাকালে এ জরিমানা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে অভিযানে ছিলেন সংস্থাটির পরিদর্শক মো. আসলাম ভূইয়াসহ ব্যাটালিয়ন আনসারের সদস্যদের একটি চৌকস টিম।

বিএফএসএ জানায়, অভিযানকালে বেকারিটির ভেতরের পরিবেশ অত্যন্ত নোংরা অবস্থায় পাওয়া যায়। এছাড়া ফ্রিজারে প্রচুর পরিমাণে লেবেলহীন খাদ্য মজুদ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটি তাদের ব্যবসা সংক্রান্ত কাগজপত্রও প্রদর্শনে ব্যর্থ হয়। এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন- ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে “ডিসেন্ট পেস্ট্রি শপ” এর কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয়।
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টারও প্রদান করা হয়।

পি .কে এইচ .এম .সালাহ উদ্দীন কাদের

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |