মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

ঈদে বাউল সুকুমারের গান ‘পিড়িতের কাল সাপ’

ঈদে বাউল সুকুমারের গান ‘পিড়িতের কাল সাপ’

কুড়িগ্রাম প্রতিনিধি:
এই ঈদে ‘পিড়িতের কাল সাপ’ শিরোনামের একটি গান উপহার দিচ্ছেন জনপ্রিয় লোক গানের শিল্পী বাউল সুকুমার। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় গানটি রিলিজ হবে ‘অনরাগ আনন্দ’ নামের ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন কুড়িগ্রামের গোয়েন্দা বিভাগের ডিবি ওসি মোঃ আশিকুর রহমান পিপিএম। গানটির মিউজিক কম্পোজিশন করেছেন মাজহারুল মজনু। চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন মাহবুর রহমান এবং গানটি নির্মাণে পরিচালনা করেছেন ইউসুফ আলমগীর।
শিল্পী বাউল সুকুমার জানান, এবারের ঈদে তার গাওয়া নতুন ২টি গান শ্রোতাদের সামনে ‘অনুরাগ আনন্দ’ চ্যানেলে রিলিজ হবে। তার মধ্যে অন্যতম ‘পিড়িতের কাল সাপ’ গানটি। অসাধারণ কথার গাঁথুনির গানটি নিশ্চয়ই দর্শক প্রিয় হবে। শ্রোতারা আমার অন্যগানগুলো যেভাবে ভালোবাসায় নিয়েছেন এই গানকেও তারা গ্রহণ করবেন।
গীতিকার আশিকুর রহমান পিপিএম জানান, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি গান লেখার চেষ্টা করছি। আর আমার লেখা গান বাউল সুকুমার-এর মতন জনপ্রিয় শিল্পী গেয়েছেন তাতে আমি কৃতজ্ঞ। গানটি শ্রোতা প্রিয় হয়ে উঠলে আরও উৎসাহিত হবো।
গানটির পরিচালক ইউসুফ আলমগীর জানান, খুবই সাধারণ কথায় অসাধারণ লিরিক্স ‘পিড়িতের কাল সাপ’। শ্রোতাদের ভাবনার দরজায় গানটি কড়া নাড়বে বলে আমি বিশ্বাস করি। ‘পিড়িতের কাল সাপ’ আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রিলিজ হচ্ছে। এই ঈদে বাউল সুকুমারের ঈদ উপহার শ্রোতাদের কাছে এই গান।
এছাড়াও বাউল সুকুমারের গাওয়া ও তরুণ গীতিকার ডিবি ওসি আশিকুর রহমান লেখা ‘রেখো আমায় আগলে তুমি তোমার মত করে’ গানটিও শিঘ্রই ‘অনুরাগ আনন্দ’ ইউটিউব চ্যানেলে রিলিজ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |