মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

মে দিবসে গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের র‌্যালি

মে দিবসে গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের র‌্যালি

মে দিবসে গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের র‌্যালি

নিজস্ব সংবাদদাতা: মহান মে দিবস উপলক্ষ্যে রাজধানীতে গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের উদ্যোগে সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়েছে। সোমবার (১ মে) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পল্টন মোড়ে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে গৃহকর্মে নিযুক্ত শ্রমিকদের ওপর নির্যাতন, হত্যা, ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। বিলসের জরিপ অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অন্তত ৩৩ জন গৃহ শ্রমিক হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন।

দেশব্যাপী গৃহ শ্রমিকদের সুরক্ষায় প্রণীত গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়ন হয়নি। সে কারণে দেশে একের পর এক গৃহ শ্রমিকের মৃত্যু ও নির্যাতনের ঘটনা ঘটছে। বিচারহীনতার কারণে দোষীরা বার বার গৃহ শ্রমিকদের ওপর নির্যাতনের সাহস পায়। যদি এসব ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে কেউ গৃহ শ্রমিকদের ওপর নির্যাতন চালানোর সাহস দেখাবে না।

এসময় আইএলও কনভেনশন-১৮৯ ও ১৯০ অনুসমর্থন করাসহ সারাদেশে গৃহ শ্রমিকদের নিরাপত্তা রক্ষায় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ বাস্তবায়ন, শ্রম আইনে গৃহ শ্রমিকদের অন্তর্ভুক্ত করা, গৃহ শ্রমিকদের মামলায় সরকারিভাবে আইনি সহায়তা প্রদান, কর্মক্ষেত্রে গৃহ শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতনে নিহত শ্রমিক পরিবার ও আহত শ্রমিকদের ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ প্রদান, আহত শ্রমিকদের চিকিৎসা ব্যয় নিয়োগকারী কর্তৃক বহন করা, নিহত শ্রমিক পরিবার ও আহত শ্রমিকদের স্থায়ী পুনর্বাসন, গৃহ শ্রমিকদের নির্যাতন থেকে রক্ষা ও প্রকৃত অবস্থা যাচাই করতে নিবন্ধন ও পরিদর্শন কার্যক্রম চালু করার দাবি জানান বক্তারা।

 

এতে সভাপতিত্ব করেন গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাফর, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শদীদুল্লাহসহ আরও অনেকে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |