মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বাংলাদেশ সফরে আসছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃ্থ্বিরাজসিং

বাংলাদেশ সফরে আসছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃ্থ্বিরাজসিং

বাংলাদেশ সফরে আসছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃ্থ্বিরাজসিং

নিজস্ব সংবাদদাতা: চারদিনের সফরে বাংলাদেশে আসছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃ্থ্বিরাজসিং রুপুন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রবিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মরিশাসের প্রেসিডেন্ট পৃ্থ্বিরাজসিং রুপুন ১১ মে বাংলাদেশ সফরে আসবেন। ১৪ মে রবিবার তার ফিরে যাওয়ার কথা রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’ এর ধারা-২ এর দফা ক-তে দেওয়া ক্ষমতাবলে মরিশাসের প্রেসিডেন্ট পৃ্থ্বিরাজসিং রুপুনকে ১১ থেকে ১৪ মে পর্যন্ত বাংলাদেশ সফরকালীন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |