মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
হানিফ উল্লাহ আকাশ, নেত্রকোনা : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন,বাংলাদেশ অপ্রতিরুদ্ধ গতিতে এগিয়ে চলেছে, বিশ্ববাসীর কাছে বাংলাদেশ একটি নির্ভরতার নাম, যা বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। যেখানে ধর্মের নামে কেউ, কারো উপর অত্যাচার নির্যাতন করবে না, একটি অসম্প্রাদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ এখন অনেকখানি সামনের দিকে এগিয়ে গেছে বলে বমন্তব্য করেছেন মন্ত্রী। আজ রোববার নেত্রকোনা শেখ হাসিনা ‘বিশ্ববিদ্যালয় দিবসের এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষাকে এগিয়ে নিতে হবে এবং শিক্ষার্থীদের বিশ্বের সাথে তাল মিলিয়ে সকল দক্ষতার সাথে উচ্চ শিক্ষা অর্জন করতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী। ডা. দীপু মনি আরো বলেছেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শুধু বিদ্যালয় নয়, এটি আবেগ ও ভালবাসার নাম। ৭৫-এবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর শেখ হাসিনা যে ভাবে বিশ্বনেত্রী হয়ে উঠেছেন, তা একদিন এই বিশ্ববিদ্যালয়ে গবেষনা হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র।
এখানে ছাত্র-ছাত্রীরা শুধু লেখাপড়ার জন্য নয়। শিল্প সাহিত্য সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে গবেষনা করে প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তারা দেশ ও জনগনের কল্যাণে কাজ কাজ করবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য আগামী জাতীয় সংসদ নিবার্চনে নৌকায় ভোট দিয়ে, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহযোগীতার করার আহবান জানান। অন্যথায় বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড থমকে যাবে, দেশ আবারো সন্ত্রাস ও নৈরাজ্যের দিকে ধাবিত হবে বলেও মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত সরকার সজল, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, ইংরেজী বিভাগের চেয়ারম্যান হাফসা আক্তার ও শিক্ষার্থী ইলিন জাহান উর্মি প্রমুখ।
এর আগে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে প্রধান অতিথি একটি বিশালাকার কেক কাটেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে বসে ছাত্র-ছাত্রীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে বিশ্ববিদ্যালয়, দেশ ও জাতির সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টায় তিনি নেত্রকোনা সরকারী কলেজে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশে যোগদান করেন।