সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শাকের বিন ফয়েজ, কক্সবাজার : কক্সবাজার পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতীক পেয়েই মাঠে সরব প্রচারণায় নেমে পড়েছেন ৫ মেয়রপ্রার্থী ও ৭২ কাউন্সিলর প্রার্থী। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এসএম শাহাদাৎ হোসেন শুক্রবার সারাদিন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে তাদের পছন্দের ও নির্ধারিত প্রতীক বরাদ্দ দেন।
এ সময় সহকারী রির্টানিং অফিসার ও কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা উপস্থিত ছিলেন। জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী দলীয় প্রতীক নৌকা, স্বতন্ত্র প্রার্থী মাশেদুল হক রাশেদ নারকেল গাছ, জোসনা হক মোবাইল ফোন, জগদীশ বড়ুয়া হেলমেট, ইসলামি আন্দোলন বাংলাদেশের জাহেদুর রহমান নিজেদের দলীয় প্রতীক হাতপাখা বরাদ্দ পেয়েছেন।কাউন্সিলর পদে বরাদ্দপ্রাপ্ত প্রতীক: সংরক্ষিত আসন-১ঃ শাহেনা আকতার (আনারস) ও ফাতেমা বেগম (জবা ফুল)।সংরক্ষিত আসন-২ঃ ইয়াসমিন আকতার (চশমা), রোকেয়া আকতার কেয়া (আনারস), জেসমিন আকতার (টেলিফোন), হেলেনাজ তাহেরা (বলপেন), সাবেকুন্নাহার (অটোরিকশা) ও চম্পা উদ্দিন (জবাফুল)।সংরক্ষিত আসন-৩ঃ মমতাজ বেগম (টেলিফোন), সুমা দাশ (আনারস), রোমেনা আফাজ (বলপেন), জাহেদা আকতার (চশমা), ছালেহা আকতার (জবাফুল) ও শাহিনা আকতার শাহিন (অটোরিকশা) ।সংরক্ষিত আসন-৪ঃ কোহিনুর ইসলাম (আনারস) ও নাছিমা আকতার (টেলিফোন)। সাধারণ সদস্য (কাউন্সিলর) পদ: ওয়ার্ড নং-১ঃ জাহিদুল ইসলাম (ডালিম), মোঃ রিয়াজ উদ্দিন (উটপাখি), এসআইএম আকতার কামাল আজাদ (পান্জাবি), মোঃ আতিক উল্লাহ (ব্ল্যাকবোর্ড), রাহমাত উল্লাহ (গাজর) ও আব্দুল মান্নান (টেবিল ল্যাম্প)। ওয়ার্ড নং-২ঃ জাফর আলম হেলালি (ব্ল্যাকবোর্ড), মোঃ সাহাব উদ্দীন (উটপাখি), শাহেদুল আলম (পান্জাবি), ফাতেমা শারমিন (টেবিল ল্যাম্প) ও মিজানুর রহমান (পানির বোতল)। ওয়ার্ড নং-৩ঃ করিম উল্লাহ (ডালিম), মিঠুন কান্তি দাশ( ব্ল্যাকবোর্ড), আমিনুল ইসলাম (উটপাখি), আবু আদনান (পান্জাবি) ও মোহাম্মদ আমিনুল ইসলাম হাসান (টেবিল ল্যাম্প)। ওয়ার্ড নং-৪ঃ আবদুল গাফফার (গাজর), মোঃ আবদুল মাজেদ (উটপাখি), এহেছান উল্লাহ (ব্ল্যাকবোর্ড) মিজানুল করিম (টেবিল ল্যাম্প), মোঃ দিদারুল ইসলাম (ব্রিজ), আব্দুল্লাহ আল মামুন রিয়াদ (পান্জাবি), শামসুল আলম (ফাইল কেবিনেট), ওমর ফারুক (ডালিম) ও সিরাজুল হক (পানির বোতল)। ওয়ার্ড নং-৫ঃ সাহাব উদ্দিন সিকদার (টেবিল ল্যাম্প), মামুনুর রশিদ (ব্রিজ), মো: তাহের আলম (ব্ল্যাকবোর্ড), গোলাম আরিফ লিটন (উট পাখি) ও মোহাম্মদ জীবন (পান্জাবি)। ওয়ার্ড নং-৬ঃ ওমর সিদ্দিক (ডালিম), ফজল করিম (পান্জাবি), মো: জাবেদ মোস্তফা (উটপাখি) ও মো: জসিম উদ্দিন (টেবিল ল্যাম্প)। ওয়ার্ড নং-৭ঃ আশরাফুল হুদা ছিদ্দিকি জামশেদ (টেবিল ল্যাম্প), ওসমান সরওয়ার টিপু (ব্রিজ), জাফর আলম (পান্জাবি), সাফায়াত কামাল সৌরভ (উটপাখি), শামশুল আলম (ডালিম) ও মো: জাহেদুল হক (ব্ল্যাকবোর্ড)।
ওয়ার্ড নং-৮ঃ রাজ বিহারী দাশ (উটপাখি), বেলাল হোসেন (পান্জাবি) ও উজ্জল কর (টেবিল ল্যাম্প)। ওয়ার্ড নং-৯ঃ জাহেদুল ইসলাম জাহেদ (টেবিল ল্যাম্প), আবু ওবায়েদ্দীন নাছের (ডালিম) ও হেলাল উদ্দিন (উটপাখি)। ওয়ার্ড নং-১০ঃ সালাহউদ্দিন সেতু (উটপাখি) ও আবছার কামাল (টেবিল ল্যাম্প)। ওয়ার্ড নং-১১ঃ নুর মোহাম্মদ (ডালিম), মো: সেলিম রেজা (ব্ল্যাকবোর্ড), নজরুল ইসলাম (উটপাখি) ও মো: মহিন উদ্দীন (পান্জাবি)। ওয়ার্ড নং-১১ঃ এমএ মনজুর (উটপাখি), মো: শহিদুল ইসলাম শহিদ (পান্জাবি), দিদারুল করিম (ডালিম) ও এনামুল কবির (টেবিল ল্যাম্প)। আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার নির্বাচনে অন্যতম আলোচিত প্রার্থী, সাবেক মেয়র সরওয়ার কামাল প্রার্থীতা প্রত্যাহার করে নেন। নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি, কর্মী-সমর্থক ও ভোটারদের নানাভাবে হুমকি-ধমকি ইত্যাদি অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ডেকে তিনি প্রার্থীতা প্রত্যাহার করার কথা জানান।