মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ২০২০ সালে নাটোর সদরের চরতেবাড়িয়া এলাকায় এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আজবাহার (২৩) ও মোছা. জেমি খাতুন।

মানবতাবিরোধী অপরাধ: দীর্ঘদিন ধ‌রে পলাতক থাকা আসামি গ্রেপ্তার
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২
সিরিজ বোমা হামলা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বৃহস্পতিবার (২২ জুন) দিবাগত গভীর রাতে রাজশাহীর কটাখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, ২০২০ সালের ২৪ অক্টোবর নাটোর সদরের চরতেবাড়িয়া এলাকার এক কিশোরীকে নাঈমের নেতৃত্বে কয়েকজন তরুণ মিলে মাইক্রোবাসে তুলে পাবনায় নিয়ে যায়। সেখানে একটি বাড়িতে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ করা হয়। কিছুদিন পর আসামি নাঈম কিশোরীকে জোরপূর্বক বিয়ে করে। পরে তার ওপর পাশবিক নির্যাতন চালিয়ে দেহ ব্যবসায় বাধ্য করে।

এই ঘটনার একমাস পর ওই কিশোরী এসব অশ্লীল কাজে আর জড়িত হবে না দাবি করলে নাঈম ও তার সহযোগী আজবাহার, জেমি, হালিমা ও আম্বিয়া মিলে তাকে বেধড়ক মারপিট করে ঘরে ফেলে রাখে। এক পর্যায়ে জ্ঞান ফিরলে সেখান থেকে কৌশলে পালিয়ে তার নিজ বাড়িতে চলে যায় এবং তার পরিবারের কাছে সব ঘটনা খুলে বলে।

ফারজানা হক বলেন, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে নাটোর সদর থানায় আজবাহার, জেমি, নাঈম, হালিমা, আম্বিয়া ও আনছার আলীসহ আরও কয়েকজনের নামে অপহরণ, অশ্লীল কাজে বাধ্য করাসহ ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত চলতি বছরের ১৩ এপ্রিল ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের পর এই মামলায় নাঈম, হালিমা ও আম্বিয়াকে গত ১২ জুন গ্রেপ্তার করা হয়। তবে আনছার আলী পলাতক রযেছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |