মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেছেন।

প্রধানমন্ত্রী শনিবার (১ জুলাই) বিকালে তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন।

তিনি মোনাজাতে অংশ নিয়ে বঙ্গবন্ধু এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের শিকার শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল রাতে কিছু বিপথগামী সেনা সদস্য জাতির পিতা এবং তাঁর পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করে।

কোটালীপাড়া থেকে শনিবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়িতে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে তিনি সড়কপথে পদ্মা সেতু পার হয়ে শনিবার সকাল ১১টা ২৭ মিনিটে কোটালীপাড়ায় পৌঁছান। খবর: বাসস

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |