মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

অনন্য অসাধারণ অতিরিক্ত ডিআইজি বিপ্লব সরকার

অনন্য অসাধারণ অতিরিক্ত ডিআইজি বিপ্লব সরকার

অনন্য অসাধারণ অতিরিক্ত ডিআইজি বিপ্লব সরকার

মোর্শেদ মারুফ : বাংলাদেশ পুুলিশের অনন্য এক কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক বিপ্লব কুমার সরকার। যিনি তার দক্ষতা ও কর্মগুণে শুধু পুলিশ বিভাগে নন, নিজ কর্মস্থলের সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। অর্জন করেছেন রেকর্ড সংখ্যক ২৮ বার ডিএমপির সেরা ডিসির খেতাব। ১৯৭২ সালের ১৬ জুন কিশোরগঞ্জ সদর উপজেলার খড়মপট্টিতে জন্মগ্রহণ করেন পুলিশের এই সাহসী কর্মকর্তা।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন। ১৯৯৪ সালে তিনি জগন্নাথ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দলের দুঃসময়ে আওয়ামী লীগের জন্য জীবন উৎসর্গ করা এই ব্যক্তি একাধিকবার জেলও খেটেছেন। ২১তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডার হিসেবে কর্মজীবনে প্রবেশ করেন। প্রথমে মোহাম্মদপুর জোনের এএসপি হিসেবে যোগদান করেন।

২০১৩ সালের ৬ এপ্রিল তিনি তেজগাঁও জোনের ডিসি হন। সেময় তেজগাঁও জোনের ডিসি থাকা অবস্থায় ২৩ বার ডিএমপির শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কৃত হন। ২০১৯ সালের ১৩ জুন তাকে রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসাবে বদলি করা হয়। সেখানে দায়িত্ব পালনকালে টানা চারবারসহ ছয়বার শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপারের সম্মানে পুরস্কৃত হন। পরবর্তীতে ২০২১ সালে ১৮ অক্টোবর তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসাবে পুনরায় নিযুক্ত হন। তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি হিসাবে ২০১৪ সালে বিপিএম পদক এবং ২০১৬ সালে পিপিএম পদক পান। তিনি ২০১৯ সালে আবার বিপিএম পদক পান। তিনি ২০২২ সালে ২ জুন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত আছেন। পুলিশ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজসেবামূলক

কাজেও যুক্ত রয়েছেন বিপ্লব সরকার। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বঙ্গবন্ধুর একজন সমর্থক, দেশ ও দেশের মানুষের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। বঙ্গবন্ধুর চিন্তা ও দর্শনের ওপর বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘দ্য প্রিজন ডায়েরিজ’ (কারাগারের রোজনামচা) বই এবং সেই সময়ের বঙ্গবন্ধুর কারাজীবনের ডায়েরির প্রতি বিশেষ নজর দেন এই পুলিশ কর্মকর্তা। সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতেন বিপ্লব কুমার সরকার। তিনি শতাধিক শিশুকে নিয়ে ইফতার ও বস্ত্র বিতরণের আয়োজন করেন। কক্সবাজারে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ছয় ভাইয়ের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সরকার। প্রত্যেক মৃতের পরিবারকে অনুদান দিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |