মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল দল আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাসেলস সফর নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
আরও পড়ুন: বিএনপির খায়েশ পূরণ হবে না: ওবায়দুল কাদের
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ বলেছে─ তারা বড় দল পাঠাবে না। তাদের বাজেটে সমস্যা। সব দেশে এখন বাজেটে সমস্যা। তারা এজন্য সাতজনের একটি প্রতিনিধিদল পাঠাবে। এদের জন্য কোনো পয়সা লাগবে না। আমরা অর্থ দিয়ে আনব না। তবে এখানে আসলে পরে যে সব খরচ, সেটা দেওয়া হবে। তারা বিভিন্ন জেলায় যাবেন, তার জন্য তাদের খাওয়া-দাওয়া; এসব খরচ দেওয়া হবে।
গত বৃহস্পতিবার অবশ্য নির্বাচন কমিশন জানায়, পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন না পাঠালেও বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে চার সদস্যের একটি পর্যবেক্ষণক দল পাঠাবে ইইউ। বিষয়টি তারা চিঠি দিয়ে ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছে। গত বৃহস্পতিবারই ইইউর এ–সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন পেয়েছে।