মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

চকরিয়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত বেড়ে ৩

চকরিয়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত বেড়ে ৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত আরও ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হারবাং এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহতাবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে, চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |