বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

ফের গাড়িতে ট্রাকের ধাক্কা, জানালেন হাসনাত

ফের গাড়িতে ট্রাকের ধাক্কা, জানালেন হাসনাত

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িতে ফের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। তবে তিনি অক্ষত রয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২৭ মিনিটে সমন্বয়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হাসনাত নিজে এ তথ্য জানান। একাধিক সমন্বয়ক সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসনাত আব্দুল্লাহ গ্রুপে জানান, ‘আমার গাড়িতে আমার মারা (ধাক্কা) হইছে। ঢাকা ফেরার পথে যাত্রাবাড়িতে।’ এই বার্তার সঙ্গে তিনি দুটি ছবি যুক্ত করেন। এতে দেখা যায়, একটি সাদা রঙের পিকআপ হাসনাতকে বহনকারী প্রাইভেটকারে পেছনে লেগে রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |