মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

জঙ্গিদের তৎপরতা আর বিএনপির কার্যক্রম এক সূত্রে গাঁথা: তথ্যমন্ত্রী

জঙ্গিদের তৎপরতা আর বিএনপির কার্যক্রম এক সূত্রে গাঁথা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাম্প্রতিক সময়ে জঙ্গি তৎপরতা ও বিএনপির কর্মকাণ্ড একটি সূত্রের সঙ্গে জড়িত। মঙ্গলবার (২৯ নভেম্বর) সচিবালয়ে সাম্প্রতিক রাজনীতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি দল একটি বিষধর সাপ, সুযোগ পেলে ছোবল মারবেই। তারা সরকার পতনের আন্দোলনের নামে সহিংসতা করতে চায়। এ জন্য তারা সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে সমাবেশের জেদ ধরে বসে আছে। তবে বিশৃঙ্খলা করতে চাইলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
তিনি বলেন, বিএনপি যাতে নির্বিঘ্নে সমাবেশ করতে পারে এ জন্য প্রধানমন্ত্রী ছাত্রলীগের সম্মেলন পিছিয়েছেন। সমাবেশ করার সুবিধার্থে সরকার ছাড় দিচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |