মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে মকবুল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৭ ডিসেম্বর) বিকালে তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহতের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘নয়াপল্টন থেকে বুধবার পৌনে ৪টায় মকবুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |