মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

সন্ধ্যায় ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির দুই নেতার সাক্ষাৎ

সন্ধ্যায় ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির দুই নেতার সাক্ষাৎ

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির নেতারা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় রাজধানীর মিন্টো রোডের কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ হবে বলে জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির খান জানান, আজ সন্ধ্যা ৬ টায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন নেতাদের একটি প্রতিনিধি দল। এতে থাকবেন দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

আগামীকাল বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচির বিষয়টি জানাতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে যাবেন তারা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |