মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন

গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা সবকিছুই বিএনপি ধ্বংস করেছে : কাদের

গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা সবকিছুই বিএনপি ধ্বংস করেছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভণ্ডামির রাজনীতি করছে। অদৃশ্য নির্দেশে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার মিশনে বিএনপি আন্দোলন করেছিল। সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নষ্ট রাজনীতির জন্ম দিয়েছে বিএনপি। তারা এই পথ থেকে বেরিয়ে আসতে না পারলে কখনও আন্দোলন ও নির্বাচনে সফল হবে না। তিনি বলেন, বিএনপির আন্দোলন দেখেই বোঝা যায় জনগণ তাদের সাথে নেই। তাদের ভুয়া আন্দোলন থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা জনগণের জন্য কাজ করছি, তাই জনগণ আমাদের সঙ্গে আছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এদেশে প্রথম নির্বাচন কমিশনকে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে শেখ হাসিনার সরকার। গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা সবকিছুই বিএনপি ধ্বংস করেছে, আর মেরামত করেছে বঙ্গবন্ধুকন্যা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসার আগে বিএনপি নেতারা হাসপাতালে কেন গিয়েছে? বিএনপি নেতারা হতাশ হয়ে হাসপাতালে গেছে। এরপর সেখান থেকে বেরিয়ে আবারও তারা হাঁকডাক-মিথ্যাচার শুরু করেছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |