বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের বৈঠক বিকেলে

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের বৈঠক বিকেলে

পি কাগজ ডেস্ক:

বিএনপির লিয়াজোঁ কমিটি ও গণতন্ত্র মঞ্চের বৈঠক বিকেলে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দলটির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে বিএনপি লিয়াজোঁ কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকত উল্লাহ বুলু, মোয়াজ্জেম হোসেন আলাল এবং গণতন্ত্র মঞ্চের সদস্য মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, রফিকুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, ভিপি নুরুল হক নুর উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |