বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
মির্জা ফখরুল বলেন, আমরা এমন একটি দেশে বাস করি। যে দেশে টাকা ছাড়া চাকরি হয় না। একটা পিয়নের চাকুরীর জন্য ১৫ লাখ টাকা লাগে। ঝাড়ুদার এর জন্য ৫লাখ। এই যদি হয় দেশের অবস্থা তাহলে দেশের কাছে আমাদের মূল্যটা কি? ১৯৭১ সালে যে দৃষ্টিভঙ্গি নিয়ে, যে চেতনা নিয়ে যুদ্ধ করেছিলাম হিন্দি, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বাংলাদেশের স্বাধীনতার জন্য। আমরা চেয়েছিলাম সাম্যের বাংলাদেশ, ন্যায়বিচারের ভিত্তিতে বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ। বুঝিনি কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান সবাইকে তার মর্যাদা দিতে হবে ন্যায় বিচার পেতে হবে সাম্যের ভিত্তিতে চলতে দিতে হবে।
তিনি আরো বলেন, দেশের হিন্দু সম্প্রদায়েরা ভালো নেই। তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে। মন্দিরে হামলা চালানো হচ্ছে। তারা কোন বিচার পায় না। আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান বুঝিনা। আমরা বুঝি সকলেই আমরা মানুষ। দেশের হিন্দু সম্প্রাদায়ের মানুষেরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা ন্যায় বিচার পায় না। এ সময় ঠাকুরগাঁওয়ের ৪২০জন হিন্দু সম্প্রদায়ের লোকজন বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির মহাসচিব এসএন তরুণ দে, সিনিয়র যুগ্ম মহাসচিব মিল্টন বৈদ্য, সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মনোরঞ্জন সিং, পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায় সহ আরো অনেকেই।