বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

বিএনপি নেতা হাবিব জামিনে মুক্ত

বিএনপি নেতা হাবিব জামিনে মুক্ত

নিজেস্ব প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জামিনে মুক্তি পেয়েছেন।রোববার (২১ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেকেই উপস্থিত ছিলেন।গত বছরের অক্টোবরের শুরুতে নাশকতার এক মামলায় তাকে চার বছরের সাজা দেয় ঢাকার একটি আদালত। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।এ ছাড়া হাইকোর্টের একজন বিচারককে নিয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ জন্য আদালতের তলবে হাজির না হওয়ায় হাবিবকে গত ২০ নভেম্বর তাকে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |