মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করা হবে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে ৭৫০ বেডের দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ হাসপাতাল উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি খাতে হাসপাতাল ও মেডিক্যাল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। সেবা নিশ্চিতে সরকারের নেওয়া উদ্যোগের সুফল পাচ্ছে সাধারণ মানুষ।
তিনি বলেন, চিকিৎসাসেবা যেন উপজেলা পর্যন্ত নিশ্চিত হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। চিকিৎসকদের উপজেলায় থেকে জনগণকে সেবা দিতে হবে। গ্রামে যেতে হবে, সেখানে প্রান্তিক জনগণকে সেবা দিতে হবে।