বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে নব-নিযুক্ত আইজিপি’র শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে নব-নিযুক্ত আইজিপি’র শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের নব-নিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

শনিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নতুন সভানেত্রী তৈয়বা মুসাররাত চৌধুরী ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধিকে শ্রদ্ধা জানান।  শ্রদ্ধা নিবেদন শেষে আইজিপি পরিদর্শন ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আখতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হারুন অর রশিদ, অতিরিক্তি পুলিশ মহাপরিদর্শক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাসানুল হায়দার, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার (পিবিআই), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম (নৌ-পুলিশ), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ড. মল্লিক ফখরুল ইসলাম (হাইওয়ে পুলিশ), ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম. হেদায়েতুল ইসলাম, টুঙ্গীপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |