বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

চলতি মাসে ঘূর্ণিঝড় ও ফের বন্যার শঙ্কা

চলতি মাসে ঘূর্ণিঝড় ও ফের বন্যার শঙ্কা

চলতি মাসে (অক্টোবর) ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টির ফলে ফের স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান বলেন, চলতি মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে হতে পারে।

তিনি বলেন, চলতি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন বিজলি চমকানোসহ মাঝারি ধরনের বজ্রঝড় এবং কয়েকদিন হালকা বজ্রঝড় হতে পারে। এ ছাড়া এ মাসের দ্বিতীয়ার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, অক্টোবরে ভারি বৃষ্টিপাতের কারণে দেশের কিছু কিছু অঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ দিকে সেপ্টেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। তবে, রংপুর বিভাগে স্বাভাবিকের চেয়ে কম এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে বেশি বৃষ্টিপাত হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |