সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে সরকারের আশ্বাস

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে সরকারের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার। তবে নির্বাচনে রাজনৈতিক দলগুলো আসার সিদ্ধান্ত তাদের নিজস্ব বলেও দেশটি জানিয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শারমেনের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার।

 

বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তিনি (শারমেন) বলেছেন যে, তারা আশা করেন বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আমরা পরিষ্কার ভাষায় বলেছি, নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হবে। কিন্তু কে আসবে, কে আসবে না, তা রাজনৈতিক দলসমূহ বা ব্যক্তিদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

শাহরিয়ার আলম বলেন, বর্তমানে বাংলাদেশের বাস্তবতার পরিপ্রেক্ষিতে যে দলগুলোর কোনো চালিকাশক্তি নেই, যে রাজনৈতিক দলগুলোর কোনো নেতা নেই; অতীতের ব্যাগেজগুলো তারা কেন টেনেছে, এর যথাযথ ব্যাখ্যা যারা জনগণের কাছে দিতে পারে না, তাদের বিষয়ে বাংলাদেশ কোনো গ্যারান্টি দিতে পারবে না।

প্রতিমন্ত্রী বলেন, আমি তাকে (শারমেন) বলেছি, নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কী প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন হয়েছিল। রাষ্ট্রপতি সব স্টেকহোল্ডারের কাছে নাম প্রস্তাব করেছেন। পরে সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন। এ প্রক্রিয়ায় কিছু ব্যক্তি বা দল অংশ নেয়নি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |