মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

আগামী ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘পুলিশ আমাদের মৌখিক অনুমতি দিয়েছে।’

জানা গেছে, কমলাপুর স্টেডিয়ামে অনুমতি না পেলে রাজধানীর গোলাপবাগ মাঠে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চায় বিএনপি। বিষয়টি নিয়ে আলোচনা করতে শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধিদল।

সে সময় ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘যেহেতু কমলাপুর স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ হবে, তাই আমরা গোলাপবাগ মাঠের কথা ভাবছি। আশা করি সেখানে সমাবেশ করতে পারব।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |