মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
মামলার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে দেশের প্রতিটি মানুষের জন্য আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনান বলেছেন, ‘যতক্ষণ আছি কাজ করে যাব, তবে আমি চাই, সব মানুষই যেন ন্যায়বিচারটা পায়। দ্রুত মামলাগুলো যেন নিষ্পত্তি হয়। একটা স্বচ্ছতা, জবাবদিহিতা যেন সৃষ্টি হয়। সেই পরিবেশটা যেন থাকে। সেটাই আমরা চাই।’
সোমবার (২৬ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে দুর্ভাগ্য সন্ত্রাসীদের আক্রমণ থেকে আমাদের আদালতগুলোও রেহাই পায়নি। ঝালকাঠিতে বোমা মারলো, গাজীপুরে বোমা মারলো। জুডিসিয়াল অফিসারকে হত্যা করলো। কেউ কেউ আহত হলেন। অনেক সময় গাড়িতে আক্রমণ করা হয়।
এসব ঘটনার পর বিচারকদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে বিচারকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এমন রায় দিতে হয়, রায় দিয়ে যখন ঘরে ফিরতে যান যেকোনো সময় তাদের ওপর হামলা হতে পারে। তা যেন না হয়, সেজন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিছু ব্যবস্থা নিয়েছি ও আরও ব্যবস্থা নেবো। যাতে সবাই নিরাপদে থাকেন।
সারা দেশে ই-জুডিশিয়ারি বাস্তবায়নের কথা জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘ই-জুডিশিয়ারি চালু করা গেলে মামলা ব্যবস্থাপনায় আরও গতি আসবে। বিচারকদের জন্য আন্তর্জাতিক মানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রতিষ্ঠা আমরা করে দেবৃসেই সঙ্গে একটা আইনি বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করব। আমি মনে করি যে, সর্বক্ষেত্রে ট্রেনিংটা একান্তভাবে দরকার।