বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

না ফেরার দেশে সংসদ সদস্য মোছলেম উদ্দিন

না ফেরার দেশে সংসদ সদস্য মোছলেম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

রোববার দিবাগত রাত ১২টা ৪৭ মিনিটে ঢাকার এভার কেয়ার হাসপাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। দুই বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ। তার পরিবারে স্ত্রী ছাড়াও রয়েছেন ৪ মেয়ে।

জানা গেছে, করোনা মহামারি চলাকালে মোছলেম উদ্দিনের শরীরে ক্যান্সার শনাক্ত হয়। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছিল। পরে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

মোছলেম উদ্দিন আহমদ ১৯৬৯ সালে ছাত্রলীগের সরকারি কমার্স কলেজ শাখার সহসভাপতি হিসেবে নিযুক্ত হন।পরবর্তীতে তিনি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭০ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

মোছলেম উদ্দিন আহমদ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি ১৯৮২ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

মোছলেম উদ্দিন আহমদ ২০২০ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুর পর শূন্য ওই আসনে তিনি এমপি হন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |