বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

বিএনপি পুড়িয়ে মারে, আমরা পাহারা দেই: কাদের

বিএনপি পুড়িয়ে মারে, আমরা পাহারা দেই: কাদের

গাজীপুর  প্রতিনিধি 

সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
বিএনপি আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়। তারা আন্দোলনের নামে ভাঙচুর করে, মানুষকে পুড়িয়ে মারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এসব কারণে আমরা জনগণকে পাহারা দেই। আমরা জনগণের পাহারাদার।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় একটি রিসোর্টে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও আনন্দ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপির পদযাত্রায় বাধা দেওয়ার জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৪ বছর ক্ষমতায়। ক্ষমতাসীন দল হিসেবে দেশের জনগণের জানমাল রক্ষা আমাদের করণীয় দায়িত্ব। এ সরকার যতদিন ক্ষমতায় আছে, অভিনয় শিল্পীদের কোনো কালো আইন নিয়ন্ত্রণ করতে পারবে না। শিল্পী সমিতির সভাপতি আহসান হাবিব নাসিমের সভাপতিত্বে ও অভিনয় শিল্পী রনক হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- অভিনেতা আমিরুল হক চৌধুরী, সহিদুল ইসলাম সাচ্চু, ডলি জহুর, দিলারা জাহান, মামুনুর রশীদ, তারিক রহমান খান।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অভিনেত্রী জয়া আহসান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |