মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

ডিবি’র অভিযানে আশুলিয়া থেকে ৫০০ ইয়াবাসহ গ্রেফতার ২

ডিবি’র অভিযানে আশুলিয়া থেকে ৫০০ ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়া থানার বগাবাড়ী এলাকা থেকে ৫০০ ইয়াবাসহ ২ মাদক  ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার)। এসময় তিনি বলেন,গতকাল বৃহস্পতিবার রাত্রে আশুলিয়া থানার বগাবাড়ী এলাকা থেকে আটক আসামী মোঃ শামীম মোল্লার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মোঃ মাসুদ রানার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট,মোট ৫০০ ইয়াবাসহ ২ মাদক  ব্যবসায়ী-কে আটক করা হয়।

আটককৃত আসামি হলেন১। মোঃ শামীম মোল্লা (৩৬), পিতা-মোঃ আব্দুর রহিম,গ্রাম-চরকাটারী  (মোল্লাপাড়া),থানা-দৌলতপুর,জেলা-মানিকগঞ্জ, বর্তমান ঠিকানা-শাহজাহান মন্ডলের বাড়ীর ভাড়াটিয়া, বাইপাইল বাঁশবাগান,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা ২। মোঃ মাসুদ রানা (৩০),পিতা-আসলাম হক,গ্রাম-কিসমত, সৈয়দপুর,থানা-পীরগঞ্জ,জেলা- ঠাকুরগাঁও, বর্তমান ঠিকানা-খন্দকার মসজিদ ১২ তলা, ইউনিক,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।

ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর নেতৃত্বে এস আই মোঃ জহিরুল ইসলাম এর সঙ্গীয় ফোর্সের সহায়তায় গতকাল বুধবার রাত্র ১১টা ৫৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার বগাবাড়ী এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। মোঃ শামীম মোল্লা (৩৬),২। মোঃ মাসুদ রানা (৩০), নামের ২ মাদক  ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।

উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীদের নামে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |