মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
গাজী রুবেল,কুমিল্লা:
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৫৪ কেজি গাঁজা ও ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
জানা যায়, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) নির্দেশনা জেলা গোয়েন্দা সংস্থা শাখা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে (২৫ এপ্রিল) মধ্যরাত আনুমানিক ১ টার সময় কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ক্যান্টনমেন্ট ময়নামতি সুপার মার্কেট এর সামনে ফুটওভার ব্রীজের নিচে চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের উপর হতে জেলা গোয়েন্দা শাখা কুমিল্লার বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ ২ জনকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চৌদ্দগ্রাম থেকে ঢাকা-মেট্রো-খ-১২-০৩৭৯ রেজিঃ নাম্বারের একটি কালো রংয়ের নিশান গাড়ি মাদক নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি টিম ময়নামতি সুপার মার্কেট এর সামনে মাদকবাহী গাড়িটির জন্য রাস্তার পাশে দাড়িয়ে অপেক্ষা করতে থাকে। মাদকবাহী গাড়িটি ময়নামতি সুপার মার্কেট এর কাছাকাছি আসলে গাড়িটিকে সিগন্যাল দেওয়া মাত্রই গাড়ীর ড্রাইভার ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে বেপরোয়া গতিতে রাস্তার পাশে থাকা ডিবি টীমের গাড়ীটিকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝখানের ডিভাইডার এ তুলে দেয়। এতে মাদকবাহী গাড়ী ও ডিবি টীমের গাড়ীর ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ডিবি পুলিশের টিম উপস্থিত স্থানীয় লোকজনের সহযোগিতায় গাড়ীতে থাকা ২ জনকে আটক করে। আকটের পর প্রাইভেটকারটি তল্লাশি করে গাড়ীটি পিছনের সিটের উপর দুইটি ট্রাভেল ব্যাগ থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার সদর দক্ষিণ উপজেলার দড়িবটগ্রাম এলাকার হারুন মিয়ার ছেলে মোঃ শাহরিয়ার কবির প্রকাশ কবির (৩৩), একই এলাকার আব্দুল কাদের এর ছোলে মোঃ আবুল হোসেন প্রকাশ হোসেন (২৮)(ড্রাইভার)।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায যায়, গাঁজা ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের জন্য আসামীরা ঢাকায় নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানা যায়।
কোতয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) জানান, মাদক কারবারী এবং গডফাদারদের সনাক্ত করে গ্রেফতারে এমন অভিযান অব্যাহত আছে।