বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

গোপন নথি রাখার অভিযোগ অস্বীকার, বাইডেনকে ‘গালাগাল’ ট্রাম্পের

গোপন নথি রাখার অভিযোগ অস্বীকার, বাইডেনকে ‘গালাগাল’ ট্রাম্পের

গোপন নথি রাখার অভিযোগ অস্বীকার, বাইডেনকে ‘গালাগাল’ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : তিনি আরও বলেছেন, ‘আজ আমরা আমাদের দেশের ইতিহাসে ক্ষমতার অপব্যবহারের সবচেয়ে জঘন্য এবং হীন চিত্র প্রত্যক্ষ করলাম। এদিকে একটি জরিপে ওঠে এসেছে ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির ৮২ শতাংশ সমর্থক মনে করেন তার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। তিনি যেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন সেজন্য এগুলো করা হচ্ছে। গত বছর ট্রাম্পের বাড়ি থেকে যেসব নথি উদ্ধার করা হয় সেগুলোর মধ্যে সিআইএ, এনএসএ, মার্কিন সামরিক বাহিনী ও পারমাণবিক সক্ষমতার গোপন তথ্য ছিল বলে দাবি করেছেন সরকারি কৌঁসুলিরা। ট্রাম্পের বিরুদ্ধে তদন্তকারীরা ৪৯ পাতার একটি অভিযোগপত্র দাখিল করেছেন। যার মধ্যে তার বাড়ি থেকে পাওয়া নথির ছবিও রয়েছে। কিন্তু সাবেক প্রেসিডেন্ট এ অভিযোগপত্রকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন। ট্রাম্প আরও বলেছেন, এ মামলার রায় বা ফলাফল যাই হোক না কেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশ নেবেনই।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |