মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আমিরুল ইসলাম আসাদ । তিনি বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। এতদিন দৈনিকটির উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
আজ মঙ্গলবার (১০ জুলাই) পত্রিকাটির মালিক/প্রকাশক এবং সিয়াম ফুড এন্ড এগ্রো প্রডাক্টস এর পরিচালক ইয়াছমিন শিলা এ ঘোষণা করেন।
এ সময় পত্রিকার প্রধান সম্পাদক নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন বরেণ্য সাংবাদিক ও দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল বিডি২৪লাইভ. কম এর এডিটর ইন চিফ আমিরুল ইসলাম আসাদকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিয়াম ফুড এন্ড এগ্রো প্রডাক্টস্ এর চেয়ারম্যান ও প্রধান সম্পাদক খায়রুল আলম রফিক।
নতুন দায়িত্ব পাওয়ায় আমিরুল ইসলাম আসাদকে বনেকের সকল সদস্যরা শুভেচ্ছা জানান।