বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: ইতালিতে প্রথম রমজান শুরু হয়েছে আজ সোমবার (১১ মার্চ) থেকে। সৌদির সঙ্গে মিল রেখে এ বছরও ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশেও পবিত্র রমজান পালন করছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলমানরা। রোববার দিবাগত রাতে সেহরি খেয়ে সোমবার প্রথম রমজান পালন করছেন দেশটিতে অবস্থিত মুসলিম ধর্মাবলম্বীরা।
গতকাল রোববার (১০ মার্চ) ইতালির রোমের মেয়র রোবেরতো গুয়াললটিয়েরি তার ভেরিফাইড ফেসবুকে রামাদান কারিম লিখা একটি পোস্টার শেয়ার করেন। রোমসহ বিশ্বের সমগ্র মুসলিম ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি। নামাজ ও রোজার এই গুরুত্বপূর্ণ সময়ের জন্য রোম এবং সারা বিশ্বের ইসলাম ধর্মের সব মানুষদের তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রমজানের শুভেচ্ছা জানান। তিনি লিখেন, রমজান সবার জন্য শান্তি ও প্রশান্তির মাস হোক। শুভ রমজান। সৌদির চাঁদ দেখার সংবাদ ইউরোপে ছড়িয়ে পড়লে রোববার রাতে রোমের বিভিন্ন মসজিদে তারাবিহ নামাজ পড়া শুরু হয়।