মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
চট্টগ্রাম অফিস: বন্দরনগরী চট্টগ্রাম থেকে শুরু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট। মঙ্গলবার (১৪ মে) ভোররাত পৌনে ৪টায় প্রথম ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন।এর আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম মদিনা হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি হাজিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুলেল শুভেচছা জানান।