বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী

ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী

ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ ফিলিস্তিনি হত্যা বন্ধে কোনো পদক্ষেপ না নিয়ে বিএনপি-জামায়াত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৪ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ও বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও মানববন্ধনে’ তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইসরায়েলি দোসর হয়ে বিএনপি এখন দেশবিরোধী ষড়যন্ত্রও করছে।

পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ধর্মীয় লেবাসধারী সরকার পতনের জন্য আন্দোলনকারীরা কেনো ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে কেন কোনো প্রতিবাদ করে না।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |