মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা

দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা

দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা

আবুল হাসনাত মিনহাজ : এক বছরের জন্য গঠনের ৫ বছর পর চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ১৮মে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। চট্টগ্রাম কলেজে চলমান সংঘর্ষের পর অবশেষে ভেঙে দেওয়া হলো ছাত্রলীগের কমিটি।আর কমিটি ভেঙে দেওয়ার আনন্দে ছাত্রলীগের একাংশ ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছে। মাহমুদুল করিমকে সভাপতি ও সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে ২০১৮ সালে এই কমিটি ঘোষণা ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার কমিটি।এক বছরের জন্য ঘোষণা করলেও দীর্ঘ পাঁচ বছর পর বিলুপ্ত করা হলো এই কমিটি।

১০ টাকার খাম ১০০ টাকায় বিক্রি, পদ ব্যবহার করে অবৈধ টাকা উপার্জনসহ নানান অভিযোগে গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল ছিলো চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস। আর এসব অনিয়মের পেছনে মাহমুদ-সবুজের হাত ছিল বলে অভিযোগ করেন একাধিক ছাত্রলীগ নেতাকর্মী। এদিকে নগর ছাত্রলীগ বিবৃতিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো।

এর আগে ২০১৫ সালে ১৬ ডিসেম্বর কলেজ ক্যাম্পাস থেকে শিবির উৎখাত করে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ। এরপর ২০১৮ সালের সেপ্টেম্বরে মাহমুদুল করিমকে সভাপতি ও সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। তবে গত তিন মাস ধরে চট্টগ্রাম কলেজে নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে পারেনি মাহমুদ-সবুজ। নিজেদের কর্মীদের দ্বারা লাঞ্ছিত হয়েই ক্যাম্পাস ছাড়তে হয় তাদের।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |