মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

লেবাননে নিহতের সংখ্যা ছাড়াল ৭০০

লেবাননে নিহতের সংখ্যা ছাড়াল ৭০০

অনলাইন  ডেস্ক: পূর্ণশক্তিতে লেবাননজুড়ে চলছে ইসরায়েলের তাণ্ডব। গত সোমবার থেকে ক্রমাগত হামলায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে এরই মধ্যে। আহত হয়েছেন বহু মানুষ। শুক্রবার আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের বিমান হামলায় লেবাননে গত ২৪ ঘণ্টায় আরো ৯২ জন নিহত হয়েছেন বলে লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

লেবাননজুড়ে ইসরায়েলের ব্যাপক বোমা হামলার কারণে প্রায় পাঁচ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে, ইসরাইলি ভূখণ্ডে পালটা হামলা অব্যাহত রেখেছেন হিজবুল্লাহ যোদ্ধারা। বৃহস্পতিবার ইসরাইলের কিরায়াত আতা ও সাফেদ এলাকা লক্ষ্য করে ১৩০টি রকেট ছুঁড়ে হিজবুল্লাহ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |