‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে এবার মুখ খুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৩২ এএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা-৪ এর সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এবার ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরেক নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ।’

এর আগে, হাসনাত আবদুল্লাহ ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, ইনকিলাব জিন্দাবাদ।

এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জ্বালানী ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রশ্ন রাখেন, ইনকিলাব জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয়, বাংলাদেশ জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয় না মাননীয় মন্ত্রী?

উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ সকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ—এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।

Advertisement

Link copied!