শিল্পী রেজাকে সংরক্ষিত মহিল আসনের এমপি হিসেবে দেখতে চায়

একেএম রুহুল আমিন স্বপন , নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০৮ পিএম

আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনকে সামনে রেখে রাজ পথের নেত্রী জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক প্রিয় শিল্পী রেজাকে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে দেখতে চাওয়ার দাবি জোরালো হয়েছে দলীয় নেতাকর্মীদের মধ্যে।

তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত অনেকেই তার সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠার প্রশংসা করছেন। দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে ত্রাণ ও সামাজিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে দুর্যোগ ও সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নারীদের সংগঠিত করার ক্ষেত্রে তার কার্যকর নেতৃত্ব নেতাকর্মীদের আস্থা অর্জন করেছে।

দলীয় সূত্র মতে, নারী নেতৃত্বের বিকাশ ও সংসদে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে তার মতো পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেত্রীদের মনোনয়ন দেওয়া সময়ের দাবি। নেতাকর্মীদের বিশ্বাস, প্রিয় শিল্পী রেজা সংরক্ষিত মহিলা আসনে মনোনীত হলে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং জাতীয় সংসদে নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব আরও জোরদার হবে।

মাঠপর্যায়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা তাকে সাধারণ মানুষের প্রত্যাশা ও বাস্তব সমস্যাগুলো গভীরভাবে অনুধাবন করতে সহায়তা করেছে। তাই অনেকের মতে, নেতৃত্বের গুণাবলি ও জনসম্পৃক্ততার ভিত্তিতে শিল্পী রেজা হতে পারেন একজন যোগ্য ও কার্যকর মহিলা এমপি।

শিল্পী রেজার আরো একটি পরিচয় আছে , তিনি জাতীয়তাবাদী তাতী দলের কেন্দ্রীয় নেতা প্রয়ত রেজার সহধর্মিণী। দলের জন্য এই পরিবারের অবদানের কথা বিবেচনা করে কুমিল্লা থেকে তাকে মনোনয়ন দেয়ার জোর দাবি যানায় তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা।

Link copied!