কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানল ড্রোন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৪৯ পিএম

কুয়েতের কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হেনেছে একটি ড্রোন। দেশটির বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলায় কিছু কর্মী সামান্য আহত হয়েছেন এবং সীমিত অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

সরকারি বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি বলেছেন, হামলার পর পর কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে এবং ক্ষতিগ্রস্ত স্থানটি নিরাপদ করা হয়েছে।

শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাব দিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে ইরান। এছাড়া ইসরায়েলেও ব্যালিস্টিক মিসাইল ছোড়ে তারা।

Link copied!