ঢাকা বিশ্ববিদ্যালয় ধামরাই ছাত্র ফোরামের অনুষ্ঠানে উপস্থিত তমিজ উদ্দিন

আলাল হোসেন (সজিব) , ধামরাই (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ০৩:৪১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ২৮ ফেব্রুয়ারি (শনিবার) ডিইউডিএসএফ (DUDSF)-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট এ আর খান রানার সভাপতিত্বে এবং উপদেষ্টা মোহাম্মদ ইমরান হোসেনের সঞ্চালনায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা জনাব মীর্জা মোহাম্মদ আলী রেজা (যুগ্মসচিব, শিক্ষা মন্ত্রণালয়)।

এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান (ভূতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), উপদেষ্টা মোহাম্মদ সানোয়ার হোসেন (উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ), উপদেষ্টা ইলিয়াস উদ্দিন পলাশ (সম্পাদক, দেশকাল পত্রিকা), উপদেষ্টা আসলাম হোসাইন (সিনিয়র সহকারী সচিব, সরকারি কর্ম কমিশন সচিবালয়), অধ্যাপক শাখাওয়াত আনসারী (ভাষা বিজ্ঞান বিভাগ, ঢাবি), উপদেষ্টা আমজাদ হোসেন (ব্যবসায়ী), উপদেষ্টা ফরিদা ইয়াসমিন (সহকারী পরিচালক, মাউশি) এবং আরও অনেকে।

ডিইউডিএসএফ-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং উপদেষ্টা আরিফুল ইসলাম আরিফের সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় সংগঠনটির সভাপতি সিয়ামুল কাউসার উদয় এবং সাধারণ সম্পাদক আসিফ আব্দুল্লাহ ওসানের নেতৃত্বে সকলের সম্মিলিত সহযোগিতায় উক্ত অনুষ্ঠানটি উৎসবমুখর ও সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।

Link copied!