ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটির নতুন ঘোষণা অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম এখন ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে এপ্রিল মাসের জন্য এলপিজির নতুন এই দর ঘোষণা করা হয়। বিইআরসি জানিয়েছে, নতুন এই দাম আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এর আগে গত ২ মার্চ এলপি গ্যাসের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে এক মাসের ব্যবধানে পৌনে চারশ টাকার এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের রান্নাঘরের বাজেটে বড় ধরনের চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকরা।
আপনার মতামত লিখুন :