জ্বালানি সংকট মোকাবিলায় নতুন সূচিতে রবিবার থেকে চলবে ব্যাংক

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ০৮:১৪ পিএম

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের সিদ্ধান্তের আলোকে আগামীকাল রবিবার থেকে দেশের সব ব্যাংক নতুন সময়সূচিতে পরিচালিত হবে। শনিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের অফিস সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে গ্রাহক লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিস কার্যক্রম চলত। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।

তবে সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার ও শনিবার আগের মতোই বহাল থাকবে।

Link copied!