সাইফুল ইসলাম, কটিয়াদি: কিশোরগঞ্জের কটিয়াদীতে খরিপ-১/২০২৫-২০২৬ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কটিয়াদী, কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরিন মারলিজ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এমপি। উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চার হাজার চাষীর মধ্যে এ প্রণোদনা কর্মসূচির বীজ ও সার বিতরণ করা হবে। প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হবে।
এ সময় প্রধান অতিথি অ্যাডভোকেট জালাল উদ্দিন এমপি বলেন, "উৎপাদনের রাজনীতি শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বলেছিলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া এবং আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষির উপর গুরুত্বারোপ করেছেন। তিনি খাল খননের উদ্যোগ নিয়েছেন এবং উৎপাদনের রাজনীতি শুরু করেছেন।" পরে উপস্থিত কৃষকদের মাঝে ধান ও সার বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এএসএম মিনহাজ, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল আলম মাসুদ, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেতু, কৃষক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী কৃষকগণ।
আপনার মতামত লিখুন :