ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় যমুনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশের ক্রান্তিলগ্নে সত্যের সন্ধানে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে ১৩ বছর পূর্ণ করলো যমুনা টিভি।
রবিবার দুপুর ১টার সময় ভাঙ্গা উপজেলা হলরুমে প্রশাসন ও ভাঙ্গা উপজেলার সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে যমুনা টিভির জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এবং যুগান্তর ও যমুনা টিভির ভাঙ্গা করেসপন্ডেন্ট আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের। এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা বিএনপির সেক্রেটারি আইয়ুব মোল্লা, ভাঙ্গার আলো পত্রিকার সম্পাদক মোঃ কিবরিয়া বিশ্বাস, ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মোঃ রমজান শিকদার, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি মোঃ জাকির হোসেন মুন্সি, সমকাল পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম শাকিল, আমার দেশ পত্রিকার প্রতিনিধি মামুনুর রশিদ, সিএনএন টিভির প্রতিনিধি মোঃ শাহাদাত হোসেন, যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি দিলীপ দাস, জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি রফিক মুন্সি, দৈনিক অবজারভার পত্রিকার প্রতিনিধি তুরান রহমান, সাংবাদিক সরোয়ার হোসেন, সাংবাদিক জুবায়ের হোসেন, সাংবাদিক সুমন মিয়া, সাংবাদিক সোহাগ মাতুব্বার, সাংবাদিক লিয়ন মোল্লাসহ প্রমুখ।
বক্তারা বলেন, "আমি খাওয়ার সময়ও যমুনা টিভি দেখি এবং খাবার খাই। আমি কতটা ভালোবাসি যমুনা টিভিকে! যমুনা টিভি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। জুলাই আন্দোলনে বাংলাদেশের মধ্যে একমাত্র টেলিভিশন যমুনা টিভি, জুলাই আন্দোলনের সংবাদগুলো সঘটন প্রচার করেছে যমুনা টিভি। নতুন বাংলাদেশ পেয়েছি আমরা যমুনা টিভির মাধ্যমে। তাই যমুনা টিভির জন্মদিনে তার সফলতা কামনা করছি।"
যমুনা টিভির জন্মদিন উপলক্ষে, প্রথমে আলোচনা সভা, কেক কাটা এবং পরে একটি র্যালি বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
আপনার মতামত লিখুন :