এই সংসদে রাষ্ট্রপতি বলেছেন ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ০২:২৩ পিএম

মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছে আওয়ামী লীগ। এই সংসদে মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি ‘মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।’এই রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে আমরা বলেছি গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া- এমনটাই বলেছেন বগুড়া-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দশম দিনে তিনি এ কথা জানান। 

মীর শাহে আলম বলেন, এই রাষ্ট্রপতি আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত, উনি বক্তব্যে বলেছেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ ভোটচোর। এই কথাগুলো মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, এই কৃতিত্ব বিএনপির এবং সংসদ নেতা জনাব তারেক রহমানের। 

Link copied!