বৃহস্পতিবার বা শুক্রবার হরমুজ প্রণালি খুলে দিতে পারে ইরান

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে নির্ধারিত বৈঠকের আগে যুদ্ধবিরতির একটি কাঠামো চূড়ান্ত হলে, আগামীকাল বৃহস্পতিবার বা শুক্রবার হরমুজ প্রণালি খুলে দিতে পারে তেহরান। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

সংঘাত চলাকালে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়, যা জ্বালানি সরবরাহ ও দামের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি সমঝোতার অংশ হিসেবে তেহরান এই প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে।

রয়টার্সকে ওই কর্মকর্তা আরও জানান, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করেই এই নৌপথ পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।

Link copied!